জয়ার প্রথম হিন্দি ছবি, ওটিটিতে আরও যা দেখবেন
জয়া আহসান
প্রতি সপ্তাহে ওটিটিতে যুক্ত হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহে মুক্তি পাওয়া ও মুক্তির অপেক্ষায় থাকা নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র ও রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন।
টুংকুলুং-এ একেন
ধরন: সিরিজ
স্ট্রিমিং: হইচই
দিনক্ষণ: চলমান
আবার নতুন এক রহস্যের কিনারা করতে বেরিয়ে পড়বেন একেন বাবু। এবার তিনি হাজির জঙ্গলে, পশ্চিমবঙ্গের পাহাড়ি গ্রাম টুংকুলুংয়ে।
ধরন: সিরিজ
স্ট্রিমিং: হইচই
দিনক্ষণ: চলমান
আবার নতুন এক রহস্যের কিনারা করতে বেরিয়ে পড়বেন একেন বাবু। এবার তিনি হাজির জঙ্গলে, পশ্চিমবঙ্গের পাহাড়ি গ্রাম টুংকুলুংয়ে।
সেখানে ঘুরতে গিয়েই ঘটনাচক্রে একটি খুনের রহস্যের কিনারা করতে হয় একেন বাবুকে। বরাবরের মতো এবারের কিস্তিতেও একেক চরিত্রে দেখা গেছে অনির্বাণ চক্রবর্তীকে।
কড়ক সিং
ধরন: সিনেমা
স্ট্রিমিং: জিফাইভ
দিনক্ষণ: চলমান
অ্যামনেশিয়ায় আক্রান্ত অর্থনৈতিক দুর্নীতি বিভাগের এক কর্মকর্তার গল্প। শ্রীবাস্তব ওরফে কড়ক সিং কেন, কীভাবে হাসপাতালে হাজির হলেন, তা–ই নিয়ে এগিয়েছে সিনেমাটির কাহিনি।
অনিরুদ্ধ রায়চৌধুরীর এ সিনেমা দিয়েই হিন্দি ছবিতে পা রেখেছেন বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান। সিনেমাটিতে নয়না চরিত্রে অভিনয় করছেন তিনি। তারকাবহুল এ ছবিতে আরও আছেন পঙ্কজ ত্রিপাঠি, পার্বতী, সঞ্জনা সাংঘি প্রমুখ। গত মাসে গোয়ায় ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয় সিনেমাটির। গতকাল মুক্তি পেয়েছে ওটিটিতে।
দ্য আর্চিজ
ধরন: সিনেমা
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: চলমান
জোয়া আখতারের এই মিউজিক্যাল কমেডি সিনেমা দিয়েই বলিউডে অভিষেক হচ্ছে একঝাঁক তারকাসন্তানের।
আর্চি কমিকসের বিভিন্ন চরিত্র অবলম্বনে নির্মিত সিনেমাটিতে অভিনয় করেছেন অগাস্ত্য নন্দা, খুশি কাপুর, সুহানা খান, মিহির আহুজা প্রমুখ।
ইয়োর ক্রিসমাস অর মাইন ২
ধরন: সিনেমা
স্ট্রিমিং: অ্যামাজন প্রাইম ভিডিও
দিনক্ষণ: চলমান
ব্রিটিশ এই রোমান্টিক কমেডি সিনেমার প্রথম কিস্তি মুক্তি পায় গত বছর। জনপ্রিয়তার কারণে এক বছরের মধ্যেই তৈরি হয়েছে দ্বিতীয় কিস্তি। জিম ও’হ্যানলোন পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন আসা বাটারফিল্ড, কোরা কির্ক, অ্যাঞ্জেলা গ্রিফিন প্রমুখ। সিনেমাটি তৈরি হয়েছে বড়দিনের ছুটিতে আল্পস পর্বতমালায় স্কি করতে আসা দুই পরিবারের গল্প নিয়ে।
মায়েস্ত্রো: স্ট্রিংস অব ট্রুথ
ধরন: সিরিজ
স্ট্রিমিং: ডিজনি প্লাস হটস্টার
দিনক্ষণ: ৯ ডিসেম্বর
ফরাসি সিরিজ ফিলহারমোনিয়া অবলম্বনে এই কোরীয় সিরিজ তৈরি করেছেন কিম জং-নোন। সিরিজটিতে অভিনয় করেছেন লি ইয়ং-এই, লি মু-সায়েং, কিম ইয়ং-জে প্রমুখ।



0 মন্তব্যসমূহ